১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:২০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকাত সরদার সেলিম ওরফে পিচ্চি সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার আদমপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ওরফে পিচ্চি সেলিমকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। সেলিম আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য