সুনামগঞ্জ প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০৬

‘হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণের প্রকল্প নেয়া হচ্ছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, হাওরাঞ্চলের মানুষের জন্য সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার জন্য হাওর এলাকায় বেশি বেশি করে উড়াল সেতু নির্মাণের প্রকল্প নিচ্ছেন। বর্তমানে হাওরে অনেক প্রকল্প চলমান আছে। এছাড়া হাওরাঞ্চল, চরাঞ্চল এলাকায় যুক্তিকভাবে প্রকল্প নেওয়া হয়েছে। কাজ চলমানও আছে। ইতিমধ্যে হাওরের জন্য একটি উড়াল সেতু প্রকল্প পাশ হয়েছে। আরও প্রকল্প বিবেচনাধীন আছে। পর্যায়ক্রমে সবকাজ বাস্তবায়ন হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রশাসনের লোকজনের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অবহেলিত হাওরবাসীকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহর করতে আমরা যারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। হাওরাঞ্চলের সবগুলো এলাকা আর অবহেলিত থাকবে না।

এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিঞ্চু চৌধুরী বাবুল প্রমুখ।

শেষে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে গণসংবর্ধণা ও সুধিসমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন স্থানীয়র সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আপনার মন্তব্য

আলোচিত