১২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৬
করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিদ্যাপীঠগুলোর আঙিনা। সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। উপজেলা সদরের মধ্যে তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন ইউএনও।
এসময় তিনি বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এবং সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও মো. রায়হান কবিরের সাথে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
আপনার মন্তব্য