মাধবপুর প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২১ ২৩:০৯

মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখল চেষ্ঠার অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে জায়গা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সংখ্যালঘু এক ব্যক্তি। শনিবার সকালে মাধবপুর প্রেসক্লাবে এমন অভিযোগ করেন পৌর শহরের নোয়াগাঁও গ্রামের মৃত হরিচরন পালের ছেলে হরিলাল পাল।

তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি তার জায়গায় গত ৩০ সেপ্টেম্বর সকালে কাজ করার সময় পৌর সভার নোয়াগাঁও গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ আইয়ুব আলী, আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের মৃত শের আলীর পাঠানের ছেলে  বাবুল পাঠান  পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত শাহ হাসিম মিয়ার ছেলে শাহ্ মোঃ ইদন সহ অজ্ঞাত আরো ৪/ ৫ জন লোঠিসোটা নিয়ে তাকে মারতে আসেন। তারা জোরপূর্বক তার জায়গা দখল করবে বলে হুমকি দেয়। তাদের হুমকিতে হরিলাল পাল আতংকে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত