সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০২১ ২৩:৪৮

ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস ৩ অক্টোবর

ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস ৩ অক্টোবর (রোববার)। ১৯৭৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের অধিবাসী লিন্ডসে এ্যালান চেইনীর হাত ধরে ইউসেপ বাংলাদেশ-এর শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল।

এরপর থেকে দিনটি ‘ইউসেপ শিক্ষা দিবস’ হিসেবে নানা আয়োজনে পালন করে ইউসেপ বাংলাদেশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৬০ জন শ্রমজীবি পথশিশু তথা ‘আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের নিয়ে বৈকালিক স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেন।

বর্তমানে ইউসেপ বাংলাদেশ সারা দেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবদের জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সক্রিয় অবদান রাখছে। প্রতিবছর প্রায় ৩৫ হাজার শিশু-কিশোর ইউসেপ বাংলাদেশ থেকে সহায়তা লাভ করছে। এর মধ্যে প্রায় ২০ হাজার তরুণ-যুবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করছে। প্রশিক্ষিত প্রায় ৯০ শতাংশ যুবাদের কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়।  

ইউসেপ বাংলাদেশ মোট ৮টি কর্মাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা-বরিশাল।

কর্মসূচি
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রোববার নানা কর্মসূচি হাতে নিয়েছে ইউসেপ। কর্মসূচির  মধ্যে রয়েছে, ৩ অক্টোবর (রোববার) সকাল ১০টায় সিলেটসহ ইউসেপ বাংলাদেশের সবগুলো স্কুল ও ট্রেনিং ইন্সটিটিউটে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে এ্যালান চেইনীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এরপর স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত