নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২১ ১৬:১২

প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিত অঘটন: মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন,  প্রত্যাবাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বলেন বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রক্রিয়া  চলছে;  যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে-  তারাই হয়তো এমন অঘটন ঘটাতে পারে।

শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়ার কুতপালং ক্যাম্পে গুলাগুলিতে ৭ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনা প্রসঙ্গে সকালে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মোমেম্ন
 
তবে, এবিষয়ে এখনও বিস্তারিত কিছু জানেন না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা পুরো বিষয়টা খোঁজখবর নিচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যম্পে ও বাইরে আইনশৃংখলা পরিস্থতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গতকালই বৈঠক হয়েছে । এর পরপর এমন ঘটনা সত্যি আতঙ্কের বিষয়।

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেও পূনরায় জানান তিনি।

দুইদিনের সফরে শুক্রবার সকালে সিলেট আসেন পররাষ্ট্র মন্ত্রী। সিলেটে এসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে
উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

এরপরই রোহিঙ্গা ক্যাম্পের ঘটনায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত