২৯ অক্টোবর, ২০২১ ০১:১২
সিলেট জেলা পুলিশ ক্লাবের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ লাইন্সে ক্লাবের শুভ উদ্বোধন করেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, সিলেটের পুলিশ ক্লাবের উদাহরণ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এর ফলে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অস্থায়ী আবাসনের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। এ প্রতিষ্ঠানটি চালু করার জন্য পুলিশ সুপারসহ সিলেট জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, এ পুলিশ ক্লাব চালু হওয়ার ফলে বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের যারা সাক্ষী বা অন্যান্য প্রয়োজনীয় কাজে সিলেটে আসবেন তাদের অস্থায়ীভাবে আবাসনের সমস্যা কিছুটা হলেও নিরসন হবে।
এছাড়াও উদ্বোধনকালে সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য