তাহিরপুর প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২১ ২১:৫১

তাহিরপুর সীমান্তে ভারতীয় টাকা ও মটরসাইকেলসহ আটক ১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় টাকা একটি মটরসাইকেলসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন বটতলা গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে মো. শরীফ (৩৮)।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) মিডিয়া সেল জানায়, শুক্রবার(২৯ অক্টোবর)সকাল ৮টায় বীরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর নামক স্থান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে তিন লাখ ভারতীয় রুপী,১টি মোটর সাইকেল ও তিনটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য চার লাখ চুয়াল্লিশ হাজার তিনশত টাকা।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তসলিম এহসান (পিএসসি) ভারতীয় রুপিসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত