৩০ অক্টোবর, ২০২১ ২০:২৫
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জের চুনারুঘাটে উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় বেলুন উড়িয়ে পুলিশিং ডে’র উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এরপর চুনারুঘাটে থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু।
কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রণয় পালের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, নারী ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, সমাজসেবক আব্দুল মালেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুন্নাহার চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. খালেদ তরফদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, তাতীঁলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক ইসমাঈল হোসেন বাচ্ছু, ইউপি সদস্য কমিটির সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
আপনার মন্তব্য