নিজস্ব প্রতিবেদক:

৩১ অক্টোবর, ২০২১ ১৮:২৭

চুনারুঘাটে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকায় এ অভিযানি চালানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে- মো. তারেক মিয়া (২৫) ও মো. জামাল হোসেন (৩০)।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ কোম্পানী (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ) এর একটি দল অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত