নিজস্ব প্রতিবেদক:

০১ নভেম্বর, ২০২১ ২০:০৯

নগরীতে র‌্যাবের অভিযানে তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

সিলেট নগরীতে অভিযান চালিয়ে র‌্যাব তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. জুনায়েদ ইসলাম (২১), মো. শাকিল মিয়া (১৯) ও মো. ফয়েজ আহম্মেদ (২০)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, এ সময় তাদের নিকট হতে ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পরে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

আপনার মন্তব্য

আলোচিত