০৪ নভেম্বর, ২০২১ ১৬:০২
সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দিরাই ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক আসামী করার প্রতিবাদে ও মুক্তির দাবিতে উপজেলা রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীব নূর'র পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি সায়েল চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর ভাটিপাড়া ইউনিয়নের মেঘনা বারঘর জলমহালের অলিখিত ইজারাদার প্রদীপ রায়ের লোকজনের সঙ্গে জলমহালের পার্শ্ববর্তী জমির মালিক আমেরিকার প্রবাসী কাজল নূরের লোকজনের মধ্যে সংঘর্ষে রুহেদ মিয়া নিহত হন। এ ঘটনায় প্রদীপ রায়কে প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রদীপ রায় জেল হাজতে রয়েছেন।
আপনার মন্তব্য