০৪ নভেম্বর, ২০২১ ২২:২০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মনতলা বাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আং ছাত্তার মাষ্টার (আং রহমান)।
সাবেক ছাত্রলীগের সভাপতি আং ছামাদ সুমনের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আং রাজ্জাক, সহ সভাপতি কামেশ রঞ্জন কর, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ন সম্পাদক আলা উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন টিপু, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান এহেতাশামুল বর চৌধুরী লিপু, কাউছার আহমেদ, ডা. হরিশ চন্দ্র দেব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিলু মিয়া, যুগ্ন সম্পাদক ডা. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলী, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আং ছাত্তার খোকন, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউছ সামাদ বাবু।
এছাড়া সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য