জগন্নাথপুর প্রতিনিধি:

০৪ নভেম্বর, ২০২১ ২২:৪০

জগন্নাথপুরে যৌতুক মামলায় ৩ ভাইসহ গ্রেপ্তার ৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুক মামলায় তিন ভাইসহ পৃথক আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার মৃত আকিল উজ্জামানের ছেলে আলফুজ্জামান বকুল, তার ভাই বেলাল আহমদ ও হেলাল আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের ওয়াহিদ উল্লার ছেলে হাফিজুর রহমান বাবুল, তার ভাই সুফি মিয়া, একই গ্রামের আব্দুল মছবিরের ছেলে খলিলুর রহমান ও তার ভাই ইলাছুর রহমান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত