০৬ নভেম্বর, ২০২১ ১৫:৩৭
বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৫০তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু মো. সালেহ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম, বি আই টি চেয়ারম্যান নুরুল হক,যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা সমবায় সহকারী প্রোগ্রাম ইমরান হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য