০৬ নভেম্বর, ২০২১ ১৫:৪৩
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী শান্তিগঞ্জ এফআইবিডিভির হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি কাজি এম জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আক্তাপাড়া মিনা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এ এল জি জামান চৌধুরী, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সমবায়ী জুবেল আহমদ, আবু খালেদ চৌধুরী রুবেল, উদয়ন ঋণদান কর্মসূচির সাধারণ সম্পাদক তোফজ্জুল হোসেন ও সমবায়ী নোমান আহমদ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের অধীনস্থ সকল সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে, শান্তিগঞ্জের স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করেন প্রধান উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও মো. আনোয়ার উজ্ জামান।##
আপনার মন্তব্য