০৬ নভেম্বর, ২০২১ ২১:২৫
শনিবার সন্ধ্যা হতেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জ্বলে উঠে অসংখ্য মোমের আলো। প্রজ্বলিত এসব আলো নিয়ে শহিদ মিনারের পাশ্ববর্তী সড়কে মিছিলও করা হয়।
হাতে আলো নিয়ে মিছিলে করে সাম্প্রদিক আঁধার তাড়ানোর আহ্বান জানানো হয়। আলোর মিছিলের পর একই আহ্বানে শহিদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃত সমাবেশেরও আয়োজন করা হয়।
সাম্প্রদায়িক অন্ধকারকে তা্ড়িয়ে আলোর প্রত্যাশায় ‘সম্প্রীতির সাংস্কৃতিক প্রতিবাদ’ নামের কর্মসূচির আয়োজন করে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট।
গত দুর্গা পূজা চলাকালীন সময় ও এর পরবর্তীতে দেশের বিভিন্নস্থানে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ ও সম্প্রীতির আহ্বানে এই কর্মসূচীর পালন করা হয়।
গান, কবিতা আর কথা মাধ্যমেও শিল্পী-সংগঠকরা এই ভূখন্ডরের দীর্ঘ ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার আহ্বান জানান। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতিরোধ করারও ডাক দেন তারা।
সন্ধ্যা সাড়ে ৫ টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় সম্প্রীতির এই কর্মসূচী। এরপর বের হয় আলোক মিছিল।
মিছিলের পর প্রতিবাদি সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পিলা গান, কবিতা পরিবেশন করেন।
সংক্ষুব্দ নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল আলিম শাহ'র সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশের ফাঁকে ফাঁকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, নাট্যসংগঠক নিরঞ্জন দে, পরিবেশ কর্মী আশরাফুল কবির প্রমুখ।
আয়োজকরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতা, উগ্রতা আজ এক প্রধান সমস্যা। মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনার শপথে পাওয়া আমাদের প্রিয় এই মাতৃভুমিও আজ এই অন্ধত্ব, এই নোংরা খেলার অংশ হয়ে যাচ্ছে। আমরা চাই, বাংলাদেশ হোক সব মানুষের নির্ভয় জন্মভূমি। এই আহ্বানেই এমন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সমাবেশে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ-সিলেট, আনন্দলোক-সিলেট, গীতবিতান-বাংলাদেশ, উদীচী-সিলেট, মৃত্তিকায় মহাকাল সহ আরও কয়েকটি সাংস্কৃতিক সাংগঠক অংশ নেয়।
আপনার মন্তব্য