সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২১ ০২:৪৮

সুনামগঞ্জে ছুটিতে এসে এনএসআই সদস্যের আত্মহত্যা

সুনামগঞ্জে ৫ দিনের ছুটিতে এসে নিজের ভাড়া বাসার বাথরুমের কার্নিশের সঙ্গে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছেন মো. ইয়াকুব আলী (২৬) নামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই এ) কর্মরত এক সদস্য। গত ৫ নভেম্বর তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাসায় এসেছিলেন।

রোববার (৭ নভেম্বর)  রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ তার সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার ভাড়া বাসায় এসে মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. ইয়াকুব আলী তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামের নূরুজ্জামান ও ফারজানা দম্পতির বড় ছেলে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ত জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গলায় গামছা পেছিয়ে বাথরুমের কার্ণিশে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত