চুনারুঘাট প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২১ ১৬:২৩

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজা সেবনের অপরাধে ৫ জনকে জেল ও জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। রোববার (৭ নভেম্বর) বিকেলে সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন - আব্দুল হাই (৫৯) চুনারুঘাট সদর ইউপির নরপতি গ্রামের মৃত আবু মিয়ার পুত্র, মো. আরিফ (২৩) মাধবপুর উপজেলার আলাকপুর গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র , মাশুক মিয়া (৪৫), টাঙ্গাইলের বড়রিয়া গ্রামের দুদু মিয়ার পুত্র, আলী হোসেন (৬৫) কুমিল্লার রামগঞ্জের পশ্চিম বাহাদুর গ্রামের মৃত বসু মিয়ার পুত্র, নারায়ণগঞ্জের বাবুরাইল গ্রামের হান্নান আহমেদ রবিন (৪২)।

ভ্রাম্যমাণ আদালত জানায়, রোববার বিকেলে মুড়ারবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে ৫ মাদকসেবীকে ৩ মাসের জেল ও জনপ্রতি ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের পরিদর্শক মো. এমদাদুল্লাহ ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

এদিকে সোমবার দুপুরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত'র বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত