নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২১ ১৭:০৩

ওসমানীনগর থেকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

সিলেটের ওসমানীনগর থানাধীন শেরপুর থেকে গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।

সোমবার (৮ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে রবিবার (৭ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মোঃ সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)।

বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ২টি ব্রীফকেসে ১৮ কেজি গাঁজা নিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) করে সিলেটে আসার পথে পুলিশ তাদের গাড়ি থামিয়ে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

আপনার মন্তব্য

আলোচিত