হবিগঞ্জ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২২ ১৪:৫০

লাখাইয়ে আকস্মিক বন্যা, পানির নিচে ৫০ হেক্টর জমির ফসল

হবিগঞ্জের লাখাইয়ে সুতাং ও ধলেশ্বরী নদী পানি বেড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার অন্তত ৫০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার কৃষক।

সোমবার (১৮ এপ্রিল) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নয়ন মণি সূত্রধর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে লাখাইয়ে সুতাং ও ধলেশ্বরী নদী পানি বেড়ে হাওরে প্রবেশ করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

এতে দশকানিয়া, বারচর, ভোগার বিল, আঠারোদোনা হাওরের অন্তত ৫০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া তলিয়ে যাওয়ার উপক্রম আরও শতাধিক হেক্টর জমি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেই জমিগুলোও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার জানান, বর্তমানে সুতাং ও ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। বর্তমানে পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে। তবে ভারতে বৃষ্টি অব্যাহত তাকলে পানি বাড়তে পারে।

আপনার মন্তব্য

আলোচিত