নিজস্ব প্রতিবেদক:

২৯ মে, ২০২২ ২০:৩২

ইভিএম পরীক্ষার চ্যালেঞ্জ নিতে কমিশন প্রস্তুত: ইসি আনিছুর রহমান

ফাইল ছবি

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ইস্যুতে রাজনৈতিক দলের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে হবে। তাদের বিশেষজ্ঞরা ইভিএম পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। বিশেষজ্ঞরা একটি ত্রুটি ধরতে পারেন তবে ইভিএম নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।’

আজ রোববার সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

এবিষয়ে চ্যালেঞ্জ নিতে কমিশন প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে আগামী দুই তিন মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বা মহলের পক্ষ থেকে চাপ নেই।

এর আগে সিলেটের বিয়ানীবাজারে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময়ে সুষ্ঠু ভোটের আশ্বাস দেন নির্বাচন কমিশনার।

রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদসহ সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন।

আপনার মন্তব্য

আলোচিত