০১ জুন, ২০২২ ২৩:২৪
সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিংবডির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গলবার (৩১ মে) স্কুল মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপস্থিত সকলের সম্মতি থাকায় নির্বাচন ছাড়াই সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ার্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আবারক আলীকে সভাপতি নির্বাচিত করা হয়। এনিয়ে টানা পাঁচবারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।
এর আগে ২০১৪ সালে সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন আবারক আলী।
এদিকে গভর্নিংবডির সভাপতি নির্বাচনের পাশাপাশি আরও পাঁচজনকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। অভিভাবক সদস্যদের মধ্যে রয়েছেন শেখেরগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল জাহির, পশ্চিম গাঁও গ্রামের বাসিন্দা ও দৌলতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর উদ্দিন, ভাটি পাড়া গ্রামের বাসিন্দা ফখর উদ্দিন, সিংগেরকাছ বাজারের বাসিন্দা ইকবাল হোসেন এবং মাঝগাঁও গ্রামের বাসিন্দা (নারী সদস্য) সেলিনা আলী।
আপনার মন্তব্য