ওসমানীনগর প্রতিনিধি

০৭ জুন, ২০২২ ২২:১৮

২৭ জুলাই ওসমানীনগর উপজেলা নির্বাচন: ভোট হবে ইভিএমে

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ওসমানীনগর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ।

গত সোমবার নির্বাচন কমিশনের আদেশক্রমে উপসচিব(নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, যাছাই বাছাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই।
২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওসমানীনগরের ৮টি ইউনিয়নে ৫৩টি কেন্দ্রে ৭৫,৬৪০ জন পুরুষ, ৭৩, ২৫৭ জন নারী সহ ১ লক্ষ ৪৮ হাজার ৯শ’ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ওসমানীনগর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার  মোহাম্মদ মুরাদ উদ্দিন হওলাদার।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হওলাদার ওসমানীনগর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলার সাথে ওসমানীনগরেও ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসাদের দায়িত্ব পালন করবেন ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ মো. দুলাল। ইলেট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত