২২ জুলাই, ২০২৬ ১৪:০৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরপারের প্রবাসীদের সংগঠন নলুয়া প্রবাসী সংঘের নতুন নেতৃত্বের অভিষেক অনুষ্ঠিত হয়েছে স্পেনের বার্সেলোনায়। এর আগে আবিদুল ইসলাম আরজুকে সভাপতি ও সুজন রাশিদকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে সংগঠনটির জনসংযোগ শাখা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নলুয়া প্রবাসী সংঘের ছয় বছরের পথ চলায় নবনির্বাচিত (২০২৬–২০২৮) কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সোমবার (২০ জুলাই) বার্সেলোনার বেপারী সেন্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নবনির্বাচিত সভাপতি আবিদুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন রাশিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদর্শিত হয় নলুয়া প্রবাসী সংঘের ছয় বছরের কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র।
আপনার মন্তব্য