মাধবপুর প্রতিনিধি

০৭ জুন, ২০২২ ২২:২৪

মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

হবিগঞ্জর মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৩ শ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মোঃ খোরশেদ আলম।

ইউনিয়ন চেয়ারম্যান মীর খোরশেদ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব সুমন চন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্টিত বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু মিয়া, মুজিবুর রহমান, আব্দুল আহাদ ফকির সুনর, বাবুল মিয়া, রহম আলী, আবেদুর রহমান, সালমা আক্তার, রুনা আক্তার, মিনারা বেগম সহ অনেকেই। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত