জগন্নাথপুর প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৩ ১০:০৩

জগন্নাথপুরের মিরপুর ইউপিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) মিরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এফআইডিভি’র সূচনা কর্মসূচি সুনামগঞ্জ-এর সহযোগিতায় ইউপির মিলনায়তন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভৌগোলিক অবস্থানগত কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। কর্মশালায় অতি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে প্রতি বছর সুনামগঞ্জে যে ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় তার চিত্র তুলে ধরা হয়। কৃষি প্রধান এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় পূর্ব প্রস্তুতি ও করনীয় বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন এফআইডিভি’র টেকনিক্যাল অফিসার সাজিদ মিয়া, শিক্ষানুরাগী মো. হরমুজ আলী, মাষ্টার রফিকুল ইসলাম, ও ওয়ার্ড সদস্য মো. আব্দুস শহীদ প্রমুখ। কর্মশালায় সমাজের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন বলেন, পুষ্টি সংবেদনশীল সামাজিক নিরাপত্তা স্কিমসমূহ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের বরাবরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে যা সকলকে অবহিত করা হয়।

কর্মশালায় পরিষদের সকল সদস্য যথাক্রমে মো. মাহবুব হোসেন, মোছা. হাসনা হেনা, মোছা. নাজমিন আক্তার মিনা, মো. খলিল উদ্দিন, মো. হোসেন রাসেল, আব্দুস শহীদ, মো. মুজ্জাম্মিল খান, মো. আব্দুল ওয়াহাব, মোস্তাক আহমদ মো. নেওয়ার হোসোন, শিক্ষক প্রতিনিধি জায়েদ হোসেন, রফিকুল ইসলাম, উপ সহকৃষি প্রতিনিধি রেজাউল করিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক দিপ্তি রানী কর, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস আলী, ইমাম মো. আব্দুস সোবহান, কৃষক প্রতিনিধি মো. ফখর উদ্দিন, মৎস্য-পেশাজীবী প্রতিনিধি সুনীল চন্দ্র দাশ, স্বাস্থ্য পরিদর্শক সমীরণ দাশ, এনজিও প্রতিনিধি নিলীমা হাওলাদার, সেচ্ছাসেবক প্রতিনিধি আব্বাস মিয়া, স্কাউট বয়েজ প্রতিনিধি মো. হোছাইন আহমদ বিপ্লব, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি আহমদ কয়েছ, স্থানীয় দুর্যোগ বিশেষজ্ঞ জুনেদ আহমদ, নারী প্রতিনিধি জাহিরুন নেছা, গ্রাম পুলিশ কামাল খান এবং মিরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত