নবীগঞ্জ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৩ ০৩:৫৫

নবীগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ)) কর্মকর্তা সাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভুইয়া, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ইনাতগঞ্জ স্কুলের শিক্ষার্থী স্বস্তি আচার্য্য প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা প্রধান শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

সভা শেষে পরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী নবীগঞ্জ শহরের শ্রী শ্রী জিউর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য্য, ব্যবসায়ী রঙ্গ লাল রায়, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৬নং কুর্শি ইউনিয়নের সাধারণ সম্পাদক অঞ্জন রায় প্রমুখ।

এ সময় মিলাদ গাজী এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৯৯টি পূজা মণ্ডপে ২ হাজার করে নগদ টাকা এবং শ্রী শ্রী জিউর আখড়ায় দুই মেট্রিকটন ওজনের ১টি এসি প্রদানের ঘোষণা দেন।

আপনার মন্তব্য

আলোচিত