ওসমানীনগর প্রতিনিধি

২০ অক্টোবর, ২০২৩ ২৩:২৪

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মিছিল ও মানবন্ধনে উত্তাল ওসমানীনগর

সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হত্যা নির্যাতনের প্রতিবাদে ওসমানীনগরে প্রতিবাদ সভা ও মিছিলে উত্তাল হয়ে উঠে। শুক্রবার জুমআর নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে। প্রতিবাদ সভায় ও মিছিলের স্লোগানে দাবি উঠে মজলুম ফিলিস্তিনির পাশে দাড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে সেনাবাহিনী প্রেরণের।

বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে, ওসমানীনগর উপজেলা জাতীয় ইমাম সমিতি, ওসমানীনগর ইসলামী যুব ফোরাম, দয়ামীর বাজারে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখা শুক্রবার (২০ অক্টোবর) আসরের নামাজে পর সিলেট-ঢাকা মহসড়কের তাজপুর বাজারে মানববন্ধ করেন।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বশর, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত ছিলেন, কাজী আবুল কালাম আজাদ, মাওলনা আব্দুল আহাদ, মাওলানা জাহিদুর রহমান প্রমূখ। এদিকে ওসমানীনগর ইসলামী যুব ফোরামের মিছিলে নেতৃত্ব দেন মাওলানা হাফিজ আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দাল মিয়া, যুব ফোরামের সভাপতি গৌছ আলী, সাধারন সম্পাদক ইশফাক হোসাইন, সাংঘঠনিক সম্পাদক জুনেদ আহমদ শিপন, ফয়সল আহমদ, সাজন আহমদ, কবির আহমদ প্রমূখ।

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে উপজেলার দয়ামীর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাও অনুষ্টিত হয়। দয়ামির মাদ্রাসার মোহতামীম মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং হাফিজ জাকারিয়া ও হাফিজ ছাইম'র পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন মৌলভি ইসমাইর আলী, মাওলানা আমিন উদ্দিন, কে এম রায়হান আহমদ, ফারুক মিয়া, মখবুল হোসেন, মাওলানা শাহিন।

আপনার মন্তব্য

আলোচিত