মাধবপুর প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২৩ ১৯:১২

মাধবপুরে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মঞ্জুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, সমবায় কর্মকর্তা মিজানুর রাহমান রশিদ, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি আবুল মোবারক, সমবায়ী খাইরুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হামিদুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত