০৫ নভেম্বর, ২০২৩ ২২:৫৪
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক রানা কুমার সিনহাকে সম্মাননা জানাল রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘রবিরশ্মি’।
গত ৩ নভেম্বর শুক্রবার ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন রবিরশ্মির সভাপতি মোখলেস আলম।
রবিরশ্মির রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত “ কী হেরিলাম হৃদয় মেলে” শীর্ষক দুইদিনব্যাপি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রবিরশ্মির পরিচালক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপক মহাদেব ঘোষ।
ড. শাহাদৎ হোসেন নিপু ও শাশ্বতী মাথিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসংগীত নিবেদন করেন।
আপনার মন্তব্য