নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৪ ০০:৩২

অটো পাশের দাবিতে সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ


সিলেটে এইচএসসিতে অটো পাশের দাবিতে শিক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে। শনিবার বিকালে নগরীর চৌহাট্টায় এই কর্মসূচি পালন করে তারা।

এদিন সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে একাদশ শ্রেণির পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে কয়েক দফায়। কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলেও একাধিক বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

আন্দোলনকারীরা স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করে অটো পাশের দাবিতে স্লোগান দেয়। শিক্ষার্থীরা জানায়, দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


শিক্ষার্থীদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করে তাদের অটোপাস দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা চৌহট্টায় সড়ক অবরোধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

 
শিক্ষার্থীদের বক্তব্য- আজ দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বন্যা ও সরকার পতনের আন্দোলনের কারণে ৩ বার পেছায় সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ইতোমধ্যে রুটিনও প্রকাশ হয়ে গেছে। এরই মাঝে সিলেটে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। তবে ঘণ্টাখানেক পর তারা সেনাবাহিনীর নির্দেশে সড়ক ত্যাগ করে।

আপনার মন্তব্য

আলোচিত