জগন্নাথপুর প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৪ ২২:০৬

জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

শামসুল ইসলাম শাওনকে সভাপতি ও হুমায়ুন আহমেদকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০২৪-২৫ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ২৩-২৪ মৌসুমের সভাপতি সৈয়দ সাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফি মোহাম্মদের পরিচালনায় ২০২৩-২৪ মৌসুমের আয় ব্যয়ের হিসাব শেষ করে ২৩-২৪ মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সৈয়দ সাইদুল হক।

বৈঠকের দ্বিতীয় পর্বে সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকনের সভাপতিত্বে ও উপদেষ্টা পরিষদের সদস্য তফজ্জুল হক সুমনের পরিচালনায় উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনভুক্ত সকল ক্রিকেট ক্লাবের টিম প্রতিনিধিগণসহ সবার সম্মতিতে শামসুল ইসলাম শাওনকে সভাপতি ও হুমায়ুন আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২০২৪-২৫ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আকমল হোসেন ভূঁইয়া, উপদেষ্টা সুদিপ ভট্টাচার্য, হোসেন আলী, আছাদ লাল, জাকারিয়া আহমদ, সদ্য সাবেক সভাপতি সৈয়দ সাইদুল হক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাফি মোহাম্মদ, সাবেক সিনিয়র সহ সভাপতি সুবল দেব, সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন, কামাল হোসেন, মির্জা হোসেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুমিত রয়, শাকিল আহমদ, তুয়েল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক, তাকবির, আজহার, আওয়াল স্কোরার টনি মিয়াসহ উপজেলা ক্রিকেটের ক্রিকেটাররা।

আপনার মন্তব্য

আলোচিত