জগন্নাথপুর প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৪ ২৩:৩০

জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাবসহ সকল শহিদ স্মরণে দোয়া মাহফিল

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শাহাদাৎ বরণকারী সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তুরাবসহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সিলেটে রাজনৈতিক মামলায় আসামি চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট এর প্রতিনিধি সাদিকুর রহমান সাকীসহ আরও অনেকের উপর মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সিলেটসহ সারা দেশের সকল সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক রেজুওয়ান কোরেশী, আমিনূর রহমান জিলু, জামাল উদ্দিন বেলাল, মাসুম আহমেদ, রোম্মান আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত