২৯ আগস্ট, ২০২৪ ২৩:৩৮
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সকল নেটওয়ার্ক সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি হোটেলের কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের চার জেলার নেটওয়ার্ক সদস্যগণ উপস্থিত ছিলেন।
বেলা, সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদার পরিচালনা সভার শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের পরবর্তী সময়ে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর বেলার বিগত বছর ও চলতি বছরের কার্যক্রম নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সভায় সিলেট বিভাগের চার জেলায় ২০২৩ সালের কাজের বর্ণনা করা হয়। এবং ২০২৪ সালে সিলেট বিভাগে কী কী কাজ করা হবে সেসব বিষয়ে সকল নেটওয়ার্ক সদস্যদের সাথে আলোচনা করা হয়।
সভায় নেটওয়ার্ক সদস্যরা বেলার সাবেক প্রধান নির্বাহী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অভিনন্দন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বেলার নেটওয়ার্ক সদস্য ফারুক মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, ড. মো. শফিকুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, অ্যাডভোকেট মতিয়া বেগম, নোংপকলৈ সিনহা, আলমগীর হোসেন, সাংবাদিক শাকিলা ববি, জিডিশন প্রধান মুচিয়াং, গীতা গ্বোসামী, স্বপন কুমার সাওতাল, মো. জসিম উদ্দিন, নূরুল মোহামীন মিল্টন, আশিষ রহমান, মো. জালাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, ওমাইয়া ফেরদৌস।
আপনার মন্তব্য