শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১২

শ্রীমঙ্গল থেকে ঢাকার কাউন্সিলর আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাধানগর এলাকায় একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। হোটেল থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিগ্রহন করছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার এইচ কে জাহাঙ্গীর হোসেন বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনের ছাত্রদের ওপর  হামলায় ঘটনায় রাজধানীর মুগদা থানায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে। মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্ত এলাকায় দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত