জৈন্তাপুর প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০১

সেনাবাহিনীর অভিযানে নগদ অর্থ বিদেশি মদসহ একজন আটক

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অভিযানে নগদ টাকা, বিদেশি মদ ও ভারতীয় চা পাতাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনীর টহল টিম।

আটক ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে বিভাস ছত্রী (৩২)।

জৈন্তাপুর দরবস্ত সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল টিম জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিল। এ সময় টহল টিমে নেতৃত্বদানকারী ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলামসহ সঙ্গীয় সেনা টহল টিম চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে। আটক হওয়া ব্যক্তির সাথে থাকা ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ২৩৪ কেজি ভারতীয় চা পাতা ও নগদ চার লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার করে সেনাবাহিনী।

পরবর্তীতে ভোর ৪:৫০ মিনিটে আটককৃত ব্যক্তিকে বিদেশি মদ, চা পাতা ও নগদ অর্থ সহ গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট এলাকায় মানুষের জানমালের সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাটহল অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত