জগন্নাথপুর প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৪ ২২:৩৯

জগন্নাথপুরে ব্যবসায়ী রোকনের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের তরুণ ব্যবসায়ী মেসার্স রুমি কন্সট্রাকশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রোকন (৩৩) আর নেই।

সোমবার রাত ৮টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা, মা ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোকন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপনের ছোট ভাই।

মঙ্গলবার ( ১ অক্টোবর) দুপুর ২টায় ইকড়ছই সিনিয়র মাদ্রাসায় জানাজার নামাজ শেষে মাদ্রাসা সংলগ্ন পঞ্চায়তি কবরস্থান তাকে দাফন করা হয়।

তরুণ ব্যবসায়ী রোকন এলাকায় নম্র ভদ্র শান্ত স্বভাবের হিসেবে পরিচিত ছিল। বেশ কিছুদিন ধরে প্রাণঘাতী ক্যান্সার রোগে ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত