জৈন্তাপুর প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৪ ২২:৫৬

জৈন্তাপুরে ৫৫০ পিস ইয়াবাসহ নারী আটক

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত নারী  (৪০) উপজেলার নিজপাট ইউনিয়নের উত্তর কামরাঙ্গিখেল গ্রামের।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় গোপন সংবাদের পেয়ে অভিযান চালায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহলটিমে থাকা ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম সহ সঙ্গীয় সেনাফোস নিয়ে উপজেলার কামরাঙ্গিখেল গ্রামে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। পরে আটক হওয়া নারী মাদক কারবারিকে পুলিশের নিকট ৫৫০ পিস ইয়াবা সহ হস্তান্তর করেন সেনাবাহিনীর টহলটিম।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। পুলিশ বাদী হয়ে ইয়াবা ব্যবসায়ী দুই জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত