০৩ অক্টোবর, ২০২৪ ১৫:৩৪
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর মুজিব পল্লীতে সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৌরারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সুনামগঞ্জ শহরের পৌরবিপনীতে সংবাদপত্রের অফিসে এক সংবাদ সম্মেলন করেছেন করেছেন নির্যাতিত মহিলা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর ৩ ঘটিকার সময় আমার প্রতিবেশী আব্দুর রহিম ও তার স্ত্রী আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী কার্ড দেয়ার কথা বলে তাদের ঘরে যেতে বলে, আমি সরল বিশ্বাসে তাদের ঘরে যাই। বাসায় গিয়ে দেখতে পাই গৌরারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মমিন মিয়াকে। এ সময় মমিন আমাকে ঝাপটে ধরে কাপড় দিয়ে মুখে চাপা দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
তিনি আরও বলেন, এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। ন্যায় বিচার পাওয়ার আশায় আপনাদের কাছে এসেছি। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনের উল্লিখিত বিষয়ে সিলেটটুডে টোয়েন্টিফোরের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে অনুসন্ধান এবং কারো কোন বক্তব্য নেওয়া হয়নি।
আপনার মন্তব্য