০৫ অক্টোবর, ২০২৪ ০০:১৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ শনিবার সকাল থেকে একটানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে সিলেট বরইকান্দি হতে জগন্নাথপুরে আগমনী ৩৩ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি বলেন, কার্য সম্পাদন শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আপনার মন্তব্য