০৯ অক্টোবর, ২০২৪ ১৫:০৫
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে বড়লেখা পৌর শহরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান।
বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মালিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, উপজেলা বিএনপির সহ সভাপতি নসিব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সুভাষ রায়, ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি স্বপন দে, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম গুপ্ত, কোষাধ্যক্ষ ডা. মুক্তা লাল বিশ্বাস, বড়লেখা পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মইন উদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রায়হান মোহাম্মদ মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাফর আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য