গোয়াইনঘাট প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২৪ ২২:৪৯

তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার কমিটি ঘোষণা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন "তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার" দ্বি-বার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় তোয়াকুল ইউনিয়ন পরিষদের হলরুমে সংগঠনের আহবায়ক শিব্বির আহমদ ও সদস্য তামিম আহমেদের যৌথ পরিচালিত এক সাধারণ সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মুনিম, উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ, সাবেক, বর্তমান ও আহবায়ক কমিটি নেতৃবৃন্দ।

সাধারণ সভা উপস্থিটিদের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি শামসুজ্জামান দিপন, সহসভাপতি জাকুয়ান আহমদ ও তামিম আহমদ, সাধারণ সম্পাদক আতিফুল ইসলাম চৌধুরী (রাজা), যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ (লাকী), সাংগঠনিক সম্পাদক রজব আলী ও জুবেল আহমদ।

কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন উপস্থিত উপদেষ্টা ও নীতিনির্ধারণী পরিষদের সদস্যগণ।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্ররা।

আপনার মন্তব্য

আলোচিত