কমলগঞ্জ প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৪ ২৩:০৯

সোমবার মেয়ের বিয়ে, রোববার ঘরে ঢুকে সব নিয়ে গেল ডাকাতেরা

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মেয়ের বিয়ের জন্যে ঘরে স্বর্ণ ও নদদ টাকা রেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের একদিন আগে সব নিয়ে গেছে ডাকাতেরা। 

রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মিছির মিয়ার ঘরের কেচি গেইট ও ঘরের দরজা ভেঙে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী মিছির মিয়া।

সরেজমিনে গেলে জানা যায়, ঘরের দরজা ভেঙে মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত,পা, মুখ, চোখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন চিৎকার করলে স্থানীয়রা চলে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

ভুক্তভোগী মিছির মিয়া জানান, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচি গেইট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্ত্রী মেয়ে ছেলে সহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে আমরা থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।’

প্রতিবেশী শহীদ ও আমীন মিয়া বলেন, ‘সোমবার মিছির মিয়ার মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ডুকে ডাকাতরা সব নিয়ে গেলে। এখন মানুষটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত যেন ডাকাতদের আটক এবং মালামাল উদ্ধার করা হয়।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত