২০ অক্টোবর, ২০২৪ ১৫:২৮
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের রাজনৈতিক মামলায় মৌলভীবাজারের জুড়ীর উপজেলার সাংবাদিক মো. বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বেলাল হোসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ৩ আগস্ট জুড়ী উপজেলা সদরে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বাধা দেয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট ৬৩ জনের নাম উল্লেখ করে তারেকুর রহমান নামে এক ছাত্র মামলা করেন। তবে ওই দিন বেলাল হোসেন সিলেটে অবস্থান করছিলেন। ব্যক্তিগত প্রতিহিংসায় তবুও তাকে এ মামলার ২৪ নম্বর আসামি করা হয়।
গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জুডিশিয়াল চতুর্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বেলাল হোসেন। বিচারক সিদ্দিক আজাদ তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মো. বেলাল হোসেন দৈনিক সমকাল পত্রিকার জুড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত।
আপনার মন্তব্য