২৩ অক্টোবর, ২০২৪ ০১:২৯
"চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমরা পরবর্তী প্রজন্ম কালকের দিনটাকে উপভোগ করতে পারে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে অনুষ্ঠিত হয় ‘ডে ক্যাম্প-২০২৪’।
মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, জৈন্তাপুর শাখার আয়োজনে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘ডে ক্যাম্পে’ জৈন্তাপুর উপজেলার ২টি বিদ্যালয়ের গাইডরা অংশগ্রহণ করে। এতে তাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।
অনুষ্ঠানে গার্লস গাইডের পাঁচটি তাঁবু ক্যাম্প অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্যাম্পগুলো হলো জৈন্তিয়া মুক্ত রেঞ্জার ইউনিট, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পিয়াইন, নয়নতারা, ইরাবতী ও মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুলের সারী টিম।
দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া গাইড ডে ক্যাম্পে সকালে জাতীয় ও বিশ্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে দলগঠন, দীক্ষা গ্রহণ শেষে আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। পরে সমাপনী অনুষ্ঠানে তাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় গাইড ডে ক্যাম্পের আনুষ্ঠানিকতা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গার্লস গাইড অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌসী কামাল, জেলা কমিশনার রোকশানা বেগম তুলি, জেলা ট্রেজারার শামীমা আক্তার নেভী, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, ওয়ারেন গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদার, মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জনা দেবী নাথ, জৈন্তিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইডার কল্পনা রানী ঘোষ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক তফাজ্জল হোসেন, আনিসুর রহমান, তপন কান্তি দে, সাইফুল আলম, শ্রাবনী দাস সুইটি, হোসাইন আহমেদ, রেজাউল হক, সুমন চন্দ্র ঘোষ, প্রবন কুমার জুয়েল, তোহা মিয়া, গোলাম মওলা, আবদুল কাদির, মামুন তালুকদার, শফিকুল ইসলাম, সিদ্দিক হায়দার প্রমুখ।
আপনার মন্তব্য