বিশ্বনাথ প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৪ ১৯:১৬

বিশ্বনাথে এইচপিভি টিকাদান কর্মসূচীর উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের মর্নিংস্টার একাডেমীতে উদ্বোদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

এর আগের সকাল ৯টা থেকে উপজেলার ২৪টি কেন্দ্রে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। ধারাবাহিকভাবে উপজেলার ৪৩২ টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী বা ১০ থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার ১৩২জন কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।

বক্তব্যে ইউএনও বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দিতে ধর্মীয় কোন বাধানিষেধ নেই। টিকা দেয়া শেষ হলে টিকা কার্ডটি যত্ন-সহকারে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে বিদেশযাত্রাসহ বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি প্রয়োজন হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসিল্যান্ড ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হামিদ, আল-মদিনা একাডেমীর প্রিন্সিপাল বাবুল মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সুজিত রঞ্জন দত্ত, মর্নিংস্টার একাডেমীর প্রিন্সিপাল গৌছ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত