২৬ অক্টোবর, ২০২৪ ০০:২২
প্রতীকি ছবি
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, জিয়াউর রহমান শাহিন ও মো. আব্দুল মান্নান।
থানা পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিনকে বড়লেখা থানায় দায়ের করা রাজনৈতিক মামলার ( নম্বর-১০) এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিআর-১২১ নম্বর মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জিয়াউর রহমান শাহিন ও সিআর ১০৮৫ নম্বর মামলায় মো. আব্দুল মন্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য