নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৪ ২০:৫৬

মোগলাবাজারে ২২ লাখ টাকার ভারতীয় আপেলসহ গ্রেপ্তার ৩

সিলেটে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ২২ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৫৩৫ কেজি ভারতীয় আপেল উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার দুপুরে মোগলাবাজারের চারমাইল হাজীরবাজার এলাকার সিলেট-গোলাপগঞ্জ সড়কে এই আপেলের চালান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিম উদ্দিন (২৬), জুনেদ আহমদ (৩২) ও মো. নুর হোসেন (৪২)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ৫-৬ জনকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য

আলোচিত