২৯ অক্টোবর, ২০২৪ ১৭:৩৩
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কার্যালয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। পরে তারা ইউএনওর সাথে মতবিনিময় করেন।
এসময় বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম এম আতিকুর রহমান, ব্যবসায়ী নেতা শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর রাতে বড়লেখা পৌর শহরে ব্যবসায়ী সমিতির সদস্য শামীম আহমদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে। মামলার এক সপ্তাহ পার হলেও হামলার ঘটনায় জড়িত মূল আসামি ময়ুর আহমদসহ অন্য আসামিদের কেউ গ্রেফতার হয়নি। এতে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আপনার মন্তব্য